1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আবদুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে  আজ শনিবার প্রয়াত জাতীয় নেতা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অন্যানের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র,আকমল খান,শহিদুর রহমান লেচু,আফু মিয়া,মশহুদ আহমেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ,
উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, এম ফজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন,
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত,পৌর ছাত্র লীগের সাবেক আহ্বায়ক  শায়েখ আহমেদ  প্রমুখ পরে আবু আইয়ন আনছারি দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন। সকালে আওয়ামী লীগ ও আবদুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যাগে  আবদুস সামাদ আজাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com