1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

কাজে ব্যস্ত মা, পানিতে ডুবল শিশু

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১০ Time View
স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৪ জুলাই)  দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের  কান্দারগাঁও (নোয়াপাড়া ) গ্রামের খোকন মিয়ার মেয়ে।
শিশুটির মামা ফুল মিয়া জানান, মাইশা তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। রোববার দুপুর ২ টার দিকে সে বাড়ির উঠনো খেলাধুলা করছিল।এসময় তার মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ করে শিশুটি বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, পানিতে পড়া ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com