1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুরে এবারও এইচএসসি’তে এগিয়ে মাদ্রাসা, জিপিএ’তে কলেজ

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বারের মত এবারও এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হারে এগিয়ে মাদ্রাসা এবং জিপিএ-৫ বেশি পেয়েছেন কলেজ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার ( ১৫ অক্টোবর) এইচএসসি ও আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৬জন। এইচএসসি’তে পাসের হার ৯০.৩১ শতাংশ এবং আলিমে ৯৫.৮৯ শতাংশ।
 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসিতে এ উপজেলার মোট ১০টি কলেজের ১৭৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ১৫৭৬ জন। অকৃতকার্য হয়েছে ১৬৯ জন৷ জিপিএ-৫ এসেছে ২৫টি। এরমধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬টি, শাহাজালাল মহাবিদ্যালয়ে ১৫ জন, ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ২টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে ১টি ও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ১টি জিপিএ-৫ এসেছে। এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৬৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ১১ জন। এতে পাশের হার ৯৫.৮৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬টি। এরমধ্যে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় ১টি, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসায় ৩টি, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসায় ১টি ও আলজান্নাত ইসলামিক এডুকেশনের ১টি জিপিএ-৫ এসেছে।
বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com