1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রমিক লীগের
সহসভাপতি রব্বানী মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রমিক লীগের ওই নেতা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (শাহ্পুর) এলাকার মৃত সাহিদ উল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের ১১ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com