1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রতিবারের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সেই হিসেবে ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়।

বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘উত্তপ্ত বিতর্কে’ বেছে নেয়া হয় সেরাদের। যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া।

সেরা দেশের তালিকা প্রকাশ করেছে গণমাধ্যমটি। সেখানে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী সেই হিসাবে নয়; আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি-না, সেই বিচারেসেরা দেশ বেছে নেয়া হয়।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠান। এছাড়া নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে; যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

সম্প্রতি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। বাশার আল-আসাদকে হঠানো সিরিয়া এ বছরের রানারআপ নির্বাচিত হয়েছে।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com