1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সবাই মিলে বাঁচতে চাই, দেশকে বাঁচিয়ে বাঁচতে চাই: চিফ হুইপ জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

জগন্নাথপুরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনিকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার বিকেলে তাঁকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। জনি উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পাইলগাঁও (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়েছে। তবে এজাহার নামীয় ৫২ জনের মধ্যে ১২ জন বিগত ২ থেকে ৩ বছর ধরে দেশের বাহিরে রয়েছেন। ওই মামলায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com