1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে চার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের মাঠে এ সহায়তা প্রদান করা হয়। ব্রিটিশ- বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি ফ্রি মেডিকেল সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স ,এনামুল হক রেনু,চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ ।

করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল করিম গনি জানান,আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে এলাকার হতদরিদ্র চার শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। তিনি বলেন আমাদের এ কার্যক্রম অতীতের ন্যায় আগামী দিনে ও অব্যাহত থাকবে। তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও ভার্ডচক্ষু কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা দিনব্যপী এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি এতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সহায়তা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com