1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

রাজধানীতে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ২, আটক ৫

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলিতে নিহত দুইজন হলেন – জুম্মন ও মিরাজ।

তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সুত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com