1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে ট্রাক্টর-ট্রলি ও লরির দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, ঘটছে দুর্ঘটনা

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩ Time View
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ যান ট্রলি-ট্রাক্টর ও লরি গাড়ির দৌরাত্ম্য  বেড়েছে। সদরের পৌরশহরে বেপরোয়া গতিতে চলা এসব যানের শব্দ দূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই অবৈধ যানের ব্যাপকতা । ফলে শহরে যানজটের পাশাপাশি অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। ঘটছে প্রাণহানির ঘটনাও। 
স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে দ্রুত গতিতে ট্রলি-ট্রাক্টর ও লরি গাড়ি চলাচল করছে। হাটবাজার এছাড়াও পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জে এ যানের ব্যাপক প্রভাব বিস্তার রয়েছে। এর মধ্যে ট্রাক্টর

কৃষি কাজে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও মালামাল আনা নেওয়ার কাজেই বেশি ব্যস্ত থাকে এ যান।

সরেজমিনে ঘুরে দেখা যায়,শহরের প্রধান সড়ক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে দৌরাত্ব বেড়েছে ট্রলি, ট্রাক্টরসহ অবৈধ যানবাহনের।। এমনকি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠানের যাতায়াত সড়কে বিকট শব্দের যানগুলি 

বেপরোয়া গতি নিয়ে চলাফেরা করছে।
স্থানীয় অনেকে জানিয়েছেন, শহরের মহাসড়কের পাশাপাশি 
বিকট শব্দের এসব যানবাহন  ছোট, ছোট, ও সরো সড়ক দিয়ে চলাচলকালে ভয়ে থাকেন পথচারিরা । কারণ কখন ধাক্কা কিংবা শরীরে ওপরে উঠে যায় এ শঙ্কায়।
গত বছর উপজেলার আলাগদি গ্রামে ট্রলি উল্টে ঘটনাস্থলে সুহেল নামের এক চালকের মৃত্যুর ঘটনা ঘটে।
উপজেলা সদরের কবির মিয়া নামের এক নাগরিক জানালেন, ট্রাক্টর, ট্রলি ও লরি এই যানবাহন খুবই 
ভয়ঙ্কর।চলা দেখলেই ভয় লাগে। একবার তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম।
তিনি জানান, সদরের ডাকবাংলোর ঝুঁকিপূর্ণ সেতু’পারাপারের সময় হঠাৎ বেপোরো গতিতে একটি ট্রলি সেতুর ওপর ওঠে আমার দিকেই চলে আসছিল। তখন সেতুর রেলিং ধরে নিজেকে রক্ষা করি। এমন ঘটনায় প্রায়ই ঘটছে বলে এ ব্যক্তি জানিয়েছেন। 
রুহেল আহমদ বলেন,  বিপদজনক এসব গাড়িতে বিভিন্ন মালামালের পাশাপাশি মাটি পরিবহন করা হয়। পরিবহনকালে সেখান থেকে মাটি পড়ে রাস্তায়।
এতে একটু বৃষ্টি এলেই সড়কগুলো পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে । ফলে ঘটছে দুর্ঘটনা ঘটছে।
জগন্নাথপুরের সামাজিক সংগঠন ফেয়ার ফেইস’র শামীম আহমদ বলেন, পৌর শহরসহ জগন্নাথপুরের সর্বত্রজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ট্রলি, ট্রাক্টর, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, অটোরিকশা, তিন চাকার মিশুক ও অটোভ্যান। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলি চালক জানান, আমরা গরীব মানুষ গাড়ি চালিয়ে সংসারের আয় যোগাতে হয়। বেপরোয়া গতিতে আমরা গাড়ি চালাই না।
এটি বন্ধ করে দিলে আমরা বেকার হয়ে যাবো। 
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, অবৈধ যানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সম্পতিকালে আমরা কয়েকজন চালককে জরিমানা করেছি। প্রয়োজনে অভিযান আরো জোরদার করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com