1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে পালালেন বাবা, কারাগারে ছেলে

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর বিএনপির এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় সাজ্জাদুর রহমান সামির  (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামির রহমান উপজেলার পৌরসভার ইসহাকপুর এলাকার পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাহিনুর রহমান শাহিনের ছেলে ও সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালান।

অভিযানে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিনুর রহমান পালিয়ে যান। পরে এ ঘটনায় সামির রহমান কে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‌‌এ ঘটনায় জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com