1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, পল্লীবিদ্যুৎ কর্মচারীর নিহত

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (২৭) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই)  রাত ১২টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের হাসিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মশিউর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ সাব-জোনাল কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় লিপু মিয়া (২৩) নামের আরেক লাইনম্যান আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
 জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ সাব-জোনাল কার্যালয়ের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে কাজ শেষে লিপু ও মশিউর মোটরসাইকেল যোগে অফিসে ফিরছিল। পথিমধ্যে বেপরোয়া গতির পিকআপ গাড়িটি সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে লিপু ও মশিউর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। কিন্তু সেখানে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মশিউরকে মৃত ঘোষনা করেন। অপর আহত লিপুর অবস্থাও আশঙ্কাজনক। তিনি বলেন, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের পর সিনিয়রদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন বলেন, ঘটনার পর পিকআপ চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপটি থানায় নিয়ে আসি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com