1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সদস্যকে সংবর্ধনা মুক্তিযুদ্ধ ও জগন্নাথপুর স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দৌলতদিয়ায় বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩ স্বাধীনতা ও জাতীয় দিবস আজ জগন্নাথপুরে কৃষকের গাভী-বাছুর চুরির পর জবাই করে মাংস কেঁটে নিয়ে গেল চোরেরা দৌলতদিয়ায় ৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই সরকারের : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর জ্বালানি সংকটে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com