1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরের বহুল প্রত্যাশিত আর্চ সেতু উদ্বোধন করা হয়েছে। এ সেতুটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী ইউএনও ইসলাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টারসহ প্রশাসনিক কর্মকর্তা, বিএনপির দলীয় নেতাকর্মী ও  বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলার সদরের নলজুর নদীর ওপর গুদামের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় 

১৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতির ঝিলের আদলে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থ দৃষ্টিনন্দন আর্চ সেতুটির কাজ ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও অভিযোগ উঠে ধীরগতি কাজ শুরু হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ওই সময় কাজ নিয়ে উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক পযার্য়ে স্থানীয়দের জোরালো দাবীর প্রেক্ষিতে কাজের গতি ফিরলে চলতি বছরের শুরুতেই যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে  দেওয়া হয়।  

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com