1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ জামায়াতের সংবাদ সম্মেলন নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে ৪৬ লাখ টাকা দিয়েও স্বপ্নের ইতালি যাওয়া হলো না সোহেলের ইনসাফ প্রতিষ্ঠায় ইসলাম অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আজারবাইজানে গিয়েছেন হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।

আজ বুধবার (২১) সকালে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাজু।

সে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজু সবার ছোট। আক্রমণভাগের এ খেলোয়াড় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। সেই স্বপ্ন পূরণে আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেনও আমার দেশের জন্য ভালো খেলতে পারি।

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সৈয়দনূর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সে যখন ক্লাস সেভেনে পড়ে; তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই এবং সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি সে যেনও দেশের জন্য ভালো কিছু করতে পারে।

জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সামিনুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া এটি আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com