স্টাফ রিপোর্টার:; যুক্তরাজ্য স্বেচছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছানু মিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসিতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আহবাব মিয়ার সভাপতিত্বে ও আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনযুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,ইমাম আয়াতুল ইসলাম জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক লিটন আহমদ, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ.মুহিউদ্দিন সেলিম,মহানগর ছাত্রলীগ নেতা লিমন এষ,
উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহবুব আহমদ,ফ্রান্স ছাত্রলীগ সহ-সভাপতি মিলাদ মজুমদার, যুবলীগ নেতা লিতু খান,আহমেদ হোসেন রনি,মরহুমের পরিবারের সদস্য হিরন মিয়া,শিরন মিয়া,রতন মিয়া,রুবেল মিয়া প্রমুখ পরে পরিবারের পক্ষ মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ মরহুম ছানু মিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply