1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান- প্রতি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হবে

  • Update Time : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩২৪ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে ব্যবসা করে না, রাজনীতিও করে না, আওয়ামী লীগ মানুষের উন্নয়নে কাজ করে। আর তাই দেশের প্রতিটি উপজেলায় একটি করে অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ করবে আওয়ামী লীগ। এই দেশেকে একটি উন্নত আয়ের দেশে পরিণত করতে আমরা কাজ করেছি। আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে দেশের অনেক পরিবর্তন হবে, মানুষের জীবনমান আরও উন্নত হবে, মাথাপিছু আয় অনেকগুণ বাড়বে, যা অতীতেও বেড়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ’র নৌকা প্রতীকে ভোট দিলেই এটা সম্ভব হবে। আমরা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি, যেন প্রতি ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ভাল ভাবে পালন করতে পারে। আমরা সবাইকে সমান চোখে দেখি, সবাই এদেশের নাগরিক।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় শিমুলবাঁক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আওয়ামী হারুন রশিদ’র সভাপতিত্বে, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আইন বিষয়ক স¤পাদক অ্যাড. বশির উদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জেলা কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, জেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক মনির হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. সফিকুল ইসলাম, ত্রাণ বিষয়ক স¤পাদক শাকির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম, শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোলাম নুর, আক্তাপাড়া গ্রামের গোলাম হোসেন, উসমান গনি প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com