1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যু

  • Update Time : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুপারগাঁও গ্রামে
অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের দরিদ্র গোপাল বিশ্বাসের স্ত্রী গীতা রানী বিশ্বাস গত শনিবার সকালে পরিবারের লোকজনের জন্য রান্নার
ঘরে প্রবেশ চুলার জ্বালান। এসময় অসাবধানতা বশতঃ চুলার আগুন থেকে শাড়ীতে
আগুন লেগে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁর শু-চিৎকার শুনে প্রতিবেশী ও
পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূ কে সিলেট এম এ
জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন
অবস্থায় ভোররাতে মারা যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) সাজ্জাদ হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
বলেন,চুলার আগুন থেকে শরীরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অগিদগ্ধ গৃহবধূর লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com