1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত

  • Update Time : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৪২ Time View

স্টাফ রিপোর্টার
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুধ সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর লতিফুল বারী প্রমুখ। এরপূর্বে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com