1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আইজি ব্যাচ পদক গ্রহণ করলেন জগন্নাথপুরের ওসি হারুনুর রশিদ

  • Update Time : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২০৮ Time View

স্টাফ রিপোর্টার::
`IGP,s Exemplary Good Services Badge-2018” পদক গ্রহন করেছেন
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রশীদ চৌধুরী।

বুধবার পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স, ডিএমপি ঢাকা এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ২০১৮ সালে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সাহসী ও চৌকশ অফিসার ফোর্সদের মধ্যে “IGP,s Exemplary Good Services Badge-2018” প্রদান অনুষ্ঠানে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ব্যাচ পরিয়ে দেন।
এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসদুজ্জামান মিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম এবং সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকত উল্লা খাঁন সহ পুলিশের আরো উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com