1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

জগন্নাথপুরের ইসহাকপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ১৭৬৫ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় গতকাল শুক্রবার মধ্যরাতে মারা গেছে। সরোয়ার হোসেন (২১) নামের নিহত যুবক ইসহাকপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,
ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে রানা মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত ১ টার দিকে সরোয়ান হোসেন জগন্নাথপুর উপজেলা সদর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে হবিবপুর গ্রামের মনাই ভাংতি নামক এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হন। হামলায় যুবকের মাথা সহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় সরোয়ান আহমদকে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দু’পক্ষের লোকজনের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাল মিয়ার পক্ষের আবদুল কাহারের বাড়ি থেকে একটি পাইপগান ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ১৩ জনকে আটক করেন।এঘটনায় মঙ্গলবার জগন্নাথপুর থানায় উপ পরিদর্শক অনুজ কুমার দাশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অপরদিকে হামলায় আহত যুবকের বাবা সুন্দর আলী বাদী হয়ে ২২ জন কে আসামি করে মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক কুমার দে হামলায় আহত যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হামলার ঘটনার মামলাটি হত্যা মামলা হিসেবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com