1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বাসুদেববাড়ি গীতা মন্দিরে গীতার শ্লোক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ২৮৪ Time View
  1. স্টাফ  রিপোর্টার –
    জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ী এলাকায় শ্রী শ্রী চৈতন্য গীতা কুঞ্জের উদ্যাগে গীতা শ্লোক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে গীতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চৈতন্য দাস গোস্বামীর সভাপতিত্বে ও মন্দিরের পরিচালক শশী কান্ত গোপ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী হরিদাসনন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রধান বক্তার বক্তব্য দেন

শ্রীহট্র সংস্কৃত কলেজের অধ্যাপক রাখেশ চন্দ্র শর্মা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক অপূর্ব চক্রবর্তী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ  সম্পাদক হীরা মোহন দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব,

বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ সভাপতি মুকুল ভট্টাচার্য, ধর্মানুরাগী মোহন লাল গোপ,গীতা স্কুলের উপাধ্যক্ষ তরুণ চক্রবর্তী প্রমুখ পরে গীতার শ্লোক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com