স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সহকারী প্রোগ্রামার দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ই ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম কর্মশালার উদ্ধোধন করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের ২০ জন কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেন।
Leave a Reply