স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের দবিরুল ইসলাম ওরফে দবির মোল্লার বিরুদ্ধে অতীষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে দবির মোল্লা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। নিরীহ গ্রামবাসীকে নানা অজুহাতে হয়রানি করছেন। তাদের হয়রানির শিকার হয়েছেন অনেক প্রবাসীও। এমনকি গ্রামের একটি মসজিদ ভেঙে জায়গা দখল নেওয়ারও অভিযোগ রয়েছে এই দবির মোল্লার বিরুদ্ধে। স্হানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় দবির মোল্লা একজন ভূমিখেকো।সরকারি জায়গা দখল করে বিক্রির মাধ্যমে সে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বর্তমান সরকার বিনা খরচে গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে উদ্যাগ নিলে সে গ্রামবাসীর কাছ থেকে বিদ্যুৎ সংযোগের কথা বলে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। তার প্রভাব প্রতিপ্রত্তিতে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না কেউ কেউ প্রতিবাদ করলে হুমকি,মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চালায়। অতি সম্প্রতি করোনাভাইরাস সংক্রমে মানুষ যখন ঘরনব্দি তখন দবির মোল্লার নেতৃত্বে একটি তুচ্ছ ঘটনার জের ধরে এক নিরীহ পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার
আহত নারী ফুলতেরা বেগম বাদী হয়ে গত ১৪ এপ্রিল খালিশাপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে দবিরুল ইসলাম ওরফে দবির মোল্লা , তার ভাই বদরুল মিয়া, সজ্জাদ মিয়া ও মধু মিয়ার ছেলে জামাল মিয়া সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
দবির মোল্লা ও তার সহযোগীদের ভয়ে বিগত ৪ বছর ধরে খালিশাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিদ্দিক মিয়ার পরিবার বাড়িতে আসতে পারছেন না।
যুক্তরাজ্য প্রবাসী সাচছু মিয়া জানান,দবির মোল্লার বিরুদ্ধে লুটপাটের অসংখ্য অভিযোগ রয়েছে। গ্রামবাসী তার অত্যাচারে অতীষ্ঠ। আমরা প্রশাসনের কাছে তাকে গ্রেফতারের দাবি করছি।
জগন্নাথপুর থানার (এস,আই) আফছার আহমদ বলেন,দবিরুল ইসলাম গংদের বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply