1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের পিপিই দিলেন প্রবাসী কমিউনিটি নেতা রবিউল আলম রবি

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৩৭ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রবিউল আলম রবি এর উদ্যাগে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর গণমাধ্যমকর্মীদের মধ্যে শুক্রবার পিপিই প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মধ্যে ১১টি ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক,বার্তা সম্পাদক সহ কর্মীদের মধ্যে ৫ টি পিপিই প্রদান করা হয়।শুক্রবার পিপিইগুলো তাঁর পক্ষে ছোটভাই শফিউল আলম হস্তান্তর করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পিপিইগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর।
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষে সম্পাদক অমিত দেব গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুয়েন্টিফোর উপদেষ্টা শংকর রায়,জগন্নাথপুর টুয়েন্টিফোর বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার গোবিন্দ দেব।
এর আগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রবিউল আলম রবি এক হাজার মাক্স ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান,করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রবাসী রবিউল আলম পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী আমাদের কে প্রদান করেছেন। আমরা তাঁর মহতি উদ্যাগের জন্য তাঁকে সাধুবাদ জানাই।
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদ জানান,করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে চিকিৎসক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মতো মাঠে রয়েছেন গণমাধ্যমকর্মীরা। কিন্তুু গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কেউ এগিয়ে না আসলেও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বন্ধু রবিউল আলম রবি গণমাধ্যমকর্মীদের পিপিই ও মাক্স দিয়ে উৎসাহ দিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com