1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নির্দেশনা না মেনে দোকান খোলায় অর্থদণ্ড

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ১২২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ছয় ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: ইয়াসির আরাফাত এই অর্থদণ্ডের রায় প্রদান করেন।

জানা যায়,বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌর শহরের টিএনটি রোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টি করায় এবং স্বাস্হ্য বিধি অমান্য করার কারণে ছয় ব্যবসায়ীকে তিন হাজার ৬সত টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ বিষয়ে মাইকে প্রচার করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, এধরনের অভিযান আমাদের অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com