1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে শতাধিক পরিবারকে নগদ অর্থ বিতরণ

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪২৮ Time View

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশ ও জাতীর দুর্যোগ কালীন সময়ে জগন্নাথপুর উপজেলার রসুলপুর চিলাউড়া গ্রামের লন্ডন প্রবাসী হাজী ময়মন খান, লন্ডন প্রবাসী ফজলু মিয়ার অর্থায়নে, আকিকুর রহমান জুনু, মনু মিয়া, ছাব্বির আহমদ, নোমান আহমদ জুয়েল এর পরিচালনায় গতকাল মঙ্গলবার ফজলু মিয়ার বাড়ি থেকে রসুলপুর, উত্তর রসুলপুর গ্রামের প্রায় শতাধিক পরিবার কে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার লুৎফর রহমান, রসুলপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়া সাবেক মেম্বার, লন্ডন প্রবাসী ফজলু মিয়া পিতা আব্দুর রাজ্জাক মতন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হিরা মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি তরুন সমাজ সেবক আবুল হাশিম ডালিম, শিক্ষানুরাগী জামাল হোসেন, লাল মিয়া, মন্নান মিয়া, গুলজার মিয়া, খালেদ মিয়া, রফিক মিয়া,ছব্বির খান, ছাদিল মিয়া, নিদু মিয়া, দিলোয়ার হোসেন লিলু, আশরাফ মিয়া, সাপলু চৌধুরী, আবূ মূসা, হাফিজুর রহমান সহ রসুলপুর, উত্তর রসুলপুর গ্রামের আরও অনেকে। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু লন্ডন প্রবাসী হাজী ময়মন খান, ফজলু মিয়াকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বলেন দেশ এবং জাতী আজ একটি মহা দূর্যোগ মোকাবেলা করে যাচ্ছে এই মহা দূর্যোগে আমাদের এলাকার অনেক প্রবাসী বিত্তবান ব্যক্তিরা গভীর অসহায়, দিনমজুর সাধারণ মানুষের পাশে দায়িছেন আমি সেই সকল মানুষ সহ সবাই কে বিশেষ করে আজ যাদের অর্থায়নে লন্ডন প্রবাসী হাজী ময়মন খান ও ফজলু মিয়া কে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি বলেন হাজী ময়মন খান, ফজলু মিয়া সুদুর লন্ডনে অবস্থান করেও সব সময় আমাদের কথা দেশের কথা দেশের মানুষের সুখে দুখে সব সময় পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম বলেন নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আজ আমাদের এলাকার অনেক পরিবার অভাব অনটনের মধ্য দিয়ে দিনপাত অতিবাহিত করে যাচ্ছে টিক এই দূর্যোগ কালীন সময়ে নগদ অর্থ নিয়ে রসুলপুর, উত্তর রসুলপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে এগিয়ে এসেছেন লন্ডন প্রবাসী হাজী ময়মন খান ও লন্ডন প্রবাসী ফজলু মিয়া আমি তাদের এই উদ্যোগ কে রসুলপুর, উত্তর রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান থেকে কয়েটি পরিবার কে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।পরে বাকি পরিবার গুলির বাড়িতে বাড়িতে নগদ অর্থ পৌছে দেওয়া হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com