1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৫৭ Time View

স্টাফ রিপোর্টার::
এসো শিকড়ের টানে ঐক্য হই, এসো জন কল্যাণে এগিয়ে যাই’এই শ্লোগানকে রেখে সামাজিক সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে করোনাদুর্গত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঘরবন্দি, কর্মহীন খেটে খাওয়া অসহায় ও দরিদ্র দুইশতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে দুই লিটার তেল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলো, এক কেজি ময়দা, এক কেজি চিনি ও এক কেজি করে ডাল দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, করোনার কঠিন পরিস্থিতিতে আমাদের প্রবাসীরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়ে তাঁদেরকে সাধ্যমতো সহায়তা প্রদান করে যাচ্ছেন।এজেন্য আমরা কৃতজ্ঞা। করোনাদুর্গতের মানুষের পাশে প্রবাসী ও সমাজের বিত্তমানদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
বিতরণকালে জগন্নাথপুর থানার এসআই আতিকুর রহমান, এলাকার প্রবীন মুরব্বী হাজী আব্দুল জব্বার, আব্দুল গফুর, সমাজকর্মী দুলাল মিয়া, রাসল আহমদ ও আজাদ আলীসহ স্থানীয় এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com