স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৫ জন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ বুধবার (১০ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নাজমুস সাদাত এর নেতৃত্বে একটি মেডিকেলটিম আক্রান্তকারীদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে পরিবারের লোকজনদের শতভাগ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এবং আশপাশের জনসাধারণ কে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তের মধ্যে পৌরসভার ৫ নং ওয়ার্ডের একজন ব্যবসায়ী, ৮ নং ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একজন স্বেচ্ছাসেবী, একই ওয়ার্ডের আরেকজন পুরুষ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং সৈয়দপুর বাজার এলাকায় বসবাসকারী একজন সরকারী চাকুরীজীবি।
গতকাল মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ২৫ জন। এরমধ্যে ৭জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, নতুন আক্রান্ত ৫ জন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply