স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরমধ্যে মোট আক্রান্ত সংখ্যা ৪৯ জন।
তাঁরমধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্ত ২৮ জন। এবং উপজেলার সৈয়দপুর এলাকায় ৯ জন।
প্রশাসন আজ সোমবার জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন কে রেড জোন ঘোষনা করেছে।
কাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এসব তথ্য প্রশাসনিক সুত্রে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
সম্প্রতি জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৯ জনের।জগন্নাথপুর পৌরসভায় ২৮ জন ও সৈয়দপুর এলাকায় ৯ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
জানান,জগন্নাথপুরের পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় লকডাউন কার্যকর করা হবে।
Leave a Reply