স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে নতুন করে আরো ৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে পৌরসভায় ৪ জন, মিরপুর ইউনিয়নে ১ জন এবং রানীগঞ্জ ইউনিয়নে ১ জন।
জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৫৫
জন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন। এসব তথ্য স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র নিশ্চিত করেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply