1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নতুন আক্রান্ত নার্স-স্বাস্হ্যকর্মী আইসোলেশনে

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৭৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত দুইজন কে আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্তরা হলেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং অপরজন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী।
এরমধ্যে আক্রান্ত নার্স কে হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছেন। অপরজন কে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগরে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ শনিবার ( ৪ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদের কে আইসোলেশনে থাকার নির্দেশ দেন।

গতকাল শুক্রবার ( ৩ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com