1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যার ভয়ে কম দামে ধান বিক্রি করছেন এক কৃষক

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮৭১ Time View

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি বেড়েছে। এদিকে গোলাভরা ধান বন্যার পানিতে তলিয়া যাওয়ার শঙ্কায় নলুয়া হাওরপারের দাসনাগাঁও গ্রামের কৃষক গৌরাঙ্গ দাস কম দামে বিক্রি করে দিয়েছেন।

স্থানীয়রা জানান, আজ সোমবার (১৩ জুলাই) ভোররাতের দিকে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনাগাঁও গ্রামে বন্যার পানি বাড়তে থাকে। সকালের দিকে গ্রামের অনেকের বসতঘরে পানি প্রবেশ করেছে। পানি ঢুকেছে কৃষক গৌরাঙ্গ দাসের বসতবাড়ির ধানের গোলায়। গোলায় প্রায় ৩০০ মণ ধান ছিল। তাই বন্যার পানিতে ধান ভেসে যাওয়ার শঙ্কায় ২৫০ মণ বিক্রি করেছেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য রনধীর কান্ত নান্টু দাস বলেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় লোকজন দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ ঘরের গবাদিপশু এবং গোলার ধান নিয়ে পড়েছেন বিপাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com