1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ঈদ উপহার নিয়ে দুর্গতদের পাশে বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৯৫ Time View
কোভিট ১৯ নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশ ও জাতীর দূর্যোগ কালিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের নির্দেশে, যুক্তরাজ্য বিএনপির তিন তিন বারের সফল সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমদ এর অনুপ্রেরণার, যুক্তরাজ্য বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ সোহেল আহমদ, যুক্তরাজ্য কভেন্ট্রি শাখা বিএনপির প্রেসিডেন্ট মো:  জামিউল ইসলাম, যুক্তরাজ্য বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড শাখা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কবির ও যুক্তরাজ্য বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল রহমান (রফু মিয়া) এর অর্থায়ন,  ও
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগিতা সংগঠনের উদ্যােগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও  বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, দরিদ্র ও  কর্মহীন  মানুষে মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রসুলগঞ্জ বাজার প্রাঙ্গনে পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আলহাজ শফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে এবং পাটলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয। এতে প্রধান অতিথির বক্তব্য  দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএপির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আলহাজ্ব জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহাব, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলু মিয়া,
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক  হাজী সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য জগন্নাথপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জগন্নাথপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা সুলেমান আলী, পাটলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  উপজেলা যুবদল নেতা রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, মামুনুর রশিদ, জুনাইদ আহমেদ জুনেদ, শামসুল ইসলাম জাবির, মিজানুর রহমানসহ মিজান, জয়নুর আহমেদ, শাকিল আহমেদ, হুমাউন খান, রুহুল আমিন, এমদাদ আহমদ, আল কবির, সাইদুল, আশরাফ,জাবেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা ইমরান আহমদ, হেলাল আহমদ, পারভেজ আহমদ বিলাল, শহিদ আহমদ, শাকিল আহমদ রুজেল প্রমুখ।
বিতরণী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল নূর, পাটলী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রুফ,
কিন্মত আলী, রফু মিয়া, নুর মিয়া, ডাঃ ইলিয়াস, পাটলী ইউনিয়ন যুবদল নেতা জুবেল আহমদ, আবুল হোসেন, লিকসন আহমদ, পাটলী ইউনিয় ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন, রুহুল আমীন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী বৃন্দ ।শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাটলী ইউনিয় ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদ। সভায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করে মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদের অনুপ্রেরনায় আমরা জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়, জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর পৌরসভায়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে, পাইলগাঁও ইউনিয়নে, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে, রাণীগঞ্জ ইউনিয়নে ইতিমধ্যে ত্রাণ ও খাদ্র সামগ্রী বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা পাটলী ইউনিয়নে প্রায় ৫০০ টি পরিবারের মধ্যে  যুক্তরাজ্য বসবাসরত বিএনপির নেতৃবৃন্দের
অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আসুন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশনা অনুয়ায়ী করোনা মোকাবিলায় এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের কে সহযোগিতা করি। দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা করায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com