1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি ‘ছোট মিয়া’ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩২৭৯ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়া কে আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।

দুপুর ১২ টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়জুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এঘটনায় পুলিশ ৫ আগষ্ট আবুল হাসান এর পক্ষের সাইদুল হক কে একটি বন্দুকসহ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com