1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে অস্ত্র মামলার আসামিসহ গ্রেফতার ৩

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১২৫৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্র মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৭ আগস্ট) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে শেখ সালিক মিয়া (৪৫), পৌর এলাকার হবিবপুরের আবারক উল্লার ছেলে সাজিদুর রহমান (৪৫) ও সাচাহানী গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে রুবেল আহমদ (২৫)।

পুলিশ জানায়, গতকাল রোববার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামি শেখ সালিক মিয়াকে গ্রেফতার করা হয়। অপরদিকে ওইদিন রাতে পুলিশের পৃথক অভিযানে কেশবপুর বাজার থেকে ৪ লিটার দেশীয় মদসহ রুবেল মিয়া ও সাজিদুর রহমানকে গ্রেফতারকরা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com