বিশেষ প্রতিনিধি::
আগামী ১০ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীরা নিজেদের প্রতীকের সমর্থনে প্রাণপণ প্রচারণা চালিয়ে ভোটারদের মন কাড়ার চেষ্টা করছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র
মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী নৌকা প্রতীকের সমর্থনে শেষ নির্বাচনী সভায় আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রচারনা করেছেন। অন্যদিকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমেদ এর পক্ষে জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলল, সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী প্রচার করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হুসাইনের (জগ)প্রতীক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী (মোবাইল ফোন) প্রতীকের সমর্থনে শেষ দিনে সমর্থকদের নিয়ে প্রচারণা চালান।
নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আজ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারী মনোময়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে অংশ নেন । নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষনা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র ৯টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
Leave a Reply