1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর আশু সুস্থতা কামনায় জগন্নাথপুরের মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা অব্যাহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৯০ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ) আসনের হ্যাট্রিক সংসদ সদস্য
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর আশু রোগ মুক্তি কামনা করে জগন্নাথপুর উপজেলা জুড়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। বুধবার উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী পরিকল্পনা মন্ত্রীর আশু সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত করা হয়। জগন্নাথপুর উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যাগে বাসুদেব মন্দিরে বিশেষ প্রার্থনা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল রসুলগঞ্জে আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনা মিয়ার উদ্যাগে দোয়া ও মোনাজাত করা হয়। কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গোপাল গোবিন্দ জিউর আখড়ায় রাতে এক বিশেষ প্রার্থনা করা হয়। এতে মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত গুপ্ত, সাংগঠনিক সম্পাদক লিপটু দে, দপ্তর সম্পাদক রিংকু দেসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে মন্ত্রীর আশু সুস্থতা দীর্ঘায়ূ কামনা করে বিশেষ প্রার্থনা দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com