1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে সোমবার

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, এ বিষয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ সোমবার ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।
এছাড়াও এলপিজির দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত জানুয়ারি মাসদেশে এলপিজির দাম বাড়ানো হয়। গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ৫৯ টাকা ৮০ পয়সা।
সূত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com