1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন।

গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওই ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনও প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজ প্রতিবেদনে আরও জানায়, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে। তার ভিত্তিতে এই দুই দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। আর সিঙ্গাপুরে ঈদ উদ্‌যাপন করা হবে শনিবার। সৌজন্যে সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com