1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ সংসদে প্রধানমন্ত্রী / বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক একে কুদরত পাশা

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার-দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক একে কুদরত পাশা ।পত্রিকাটির সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্র টি আজ শনিবার তিনি হাতে পৌছায়, এ নিয়োগপত্র সুত্রে জানা গেছে, ১৫ মে ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর।

সাংবাদিক একে কুদরত পাশা ১৯৯৫ সালে তিনি সংবাদপত্রে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি দিরাই প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেন। এরপর তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক আমার দেশ-এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট বিভাগীয় একটি আঞ্চলিক দৈনিক ‘দৈনিক কাজির বাজার’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক সুনামকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার হিসেবে  কর্মরত আছেন।

সাংবাদিকতা পেশার পাশাপাশি একে কুদরত পাশা সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সংশ্লিষ্ট যেকোনো কাজে একে কুদরত পাশার সঙ্গে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৫-২৩৬১৬৪। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com