স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
আজ বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় মইয়ার হাওরে স্থানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদ ধান কেটে আনুষ্ঠানিকভাবে ধান কাটার উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপি নেতা এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক জামাল উদ্দিন,আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজা, আবুল হোসেন, মির্জা লিকসনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এরআগে উপজেলা কৃষি অফিসে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের এক হাজার কৃষকেদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রথমদিনে ১২০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া বোরো ফসল কর্তনের উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, এবছর জগন্নাথপুরে ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষমাত্র ধরা হয়েছে প্রায় এক লক্ষ ২৮ হাজার ৫১০ মেট্রিক টন।