1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বাইকচালকের হাদি হত্যা/ প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৪

খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা রহমান

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলাটিতে তারেক রহমানের নয় বছর ও জুবাইদা রহমানের তিন বছরের সাজা

হয়েছিল।

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে আজ বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হাসান।

এর আগে গত ২৬ মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়। গত ১৪ মে মামলাটিতে জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। তার আগের দিন গত ১৩ মে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় নয় বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান।

রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন, তাকে জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা।

সুত্র-আমাদের সময়

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com