1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমেদ। রোববার সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ অভিযান চালান। এতে তাকে (সংসদ সদস্য
কয়ছর আহমেদ কে) নিজ হাতে স্বাস্থ্য কমপ্লেক্স দেয়াল ঘষে পরিস্কার করতে দেখা যায়। দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়ছিল বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি এ অভিযান চালান। এসময় বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন,এম এ কাদির,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানে অংশ নেয়া জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ কাদির বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন দশা সংসদ সদস্য কয়ছর আহমেদের মনে দাগ লাগে তাই তিনি উদ্যাগী হয়ে এ বিষয়ে কথা বলেন। তাই সংসদ সদস্যের নেতৃত্বে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেই। আমরা প্রতি শনিবার এ ধরনের কার্যক্রমে অংশ নেব। তিনি পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণ কে সচেতন হওয়ার আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রুবেলা খানম জানান, সংসদ সদস্য হঠাৎ করে লোকজন নিয়ে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যাগ। তিনি বলেন, আমি ওয়ার্ডে দায়িত্বরত ছিলাম। তিনি নেতাকর্মীদের নিয়ে কাজ করেন।
জনবল সংকট ও জনসচেতনতার অভাবে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ভেতর পরিস্কার রাখার চেষ্টা করি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com