1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

খোদাভীতি—দুনিয়া ও আখিরাতের সফলতার সোপান

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাকওয়া তথা খোদাভীতি সৃষ্টি হয় গুনাহমুক্ত জীবন গঠনের দ্বারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় তাকওয়া অর্জনের আদেশ করেছেন।

বলেছেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। তাঁর নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো এবং তাঁর রাস্তায় মেহনত করো। যাতে এসব কিছুর ফলে তোমাদের সফলতা অর্জিত হয় দুনিয়াতেও, আখিরাতেও।’ (সুরা মায়িদা: ৩৫)

মুফাসসিরগণ ‘তাঁর নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো’ এ অংশের ব্যাখ্যায় দুটি বিষয়ের কথা বলেন—

  • এক. বেশি বেশি নেক আমল করা।
  • দুই. আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করা।
  • তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে ফলপ্রসূ আমল যেটা তা হলো সব সময় মাথায় এই বিষয়টা রাখা—‘আমি যা কিছু করছি সবকিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন।’ যেমনটি কোরআনে এসেছে, ‘তোমরা যা করছ, সব তিনি জানেন।’ (সুরা নাহল: ৯১)

    তাহলে আমাদের সকল পাপ ও অন্যায় কাজ কমে যাবে। কোনো খারাপ কাজ করতে গেলেই এই ভাবনা চলে আসবে যে, আল্লাহ তাআলা তো দেখছেন।

    তাকওয়া অর্জনের জন্য আরও যে দুটি বিষয়ের ওপর আমল করা বেশি জরুরি তা হচ্ছে, জবান ও লজ্জাস্থানের হেফাজত করা। কারণ, মানুষ যত পাপ কাজ করে তার অধিকাংশই হয় এই দুই অঙ্গের দ্বারা।
    আর তাই রাসুল (সা.) হাদিসে বলেছেন, ‘যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ তথা জিহ্বা এবং উভয় পায়ের মধ্যভাগ তথা লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব।’ (সহিহ্ বুখারি: ৬৪৭৪)

  • সৌজন্যে আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com