1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ভালো কাজে অবিচল থাকার প্রতিদান জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ সংসদে প্রধানমন্ত্রী / বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে

জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে যুবক খুন/ গ্রেপ্তার ১

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়ে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম নামের ২৪ বছর বয়সী এক যুবক খুন হওয়ার ঘটনায়  পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার ( ১৮ মে) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার ওই যুবকের বাবা ইউনুস আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরো ৩জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে সাইফুর রহমান (৩২)। সে মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
মামলা সূত্রে জানা গেছে, মামলায় উল্লেখিত আসামিদের সঙ্গে ওই যুবক সাইফুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আসামিরা একাধিকবার সাইফুরকে মারপিট করেন এবং হত্যা হুকমি দিয়ে আসছিলেন।
মামলার বাদি নিহতের বাবা ইউনুস আলী বলেন, হত্যাকারীরা হাজার-দেড় হাজার টাকা পাওনা দাবি করে প্রায় আমার ছেলেকে মারপিট করত। এমনকি হত্যার হুমকিও দেয়। কিন্তু আমার ছেলে বলেছিল তার কাছে ওরা কেউই কোন টাকা পায় না। গত একমাস আগে প্রকাশ্যে আমার ছেলেকে তারা (আসামীরা) জোর করে মাদক সেবনেরও চেষ্টা করে। আমি খুনিদের ফাঁসি চাই।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আসামির বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকাল রৌয়াইল গ্রামে ফসলি জমিতে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com