1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ সংসদে প্রধানমন্ত্রী / বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

জগন্নাথপুরে দিনের বেলা দুর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেল চোরের দল

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে দুর্ধর্ষ
 চুরির ঘটনা ঘটেছে।
আজ  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি )  সকাল সাড়ে ৮টার দিকে শহরের  মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে।
 সিসিটিভির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পড়া ৫ চোর মোবাইল মার্কেটের রাফি টেলিকমের দুটি দোকান ও এসএ টেলিকমের তালা ভেঙে দোকান তিনটি থেকে নগদ অর্থসহ মোবাইল চুরি করে নিয়ে যায়।
 রাফি টেলিকমের মালিক শেখ কামরান জানান, নতুন পুরাতনসহ প্রায় ১৫০ মোবাইল নিয়ে গেছে। নগদ অর্থ ছিল প্রায় দুই লাখ টাকা।
 এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া জানান, কোম্পানিকে দেওয়ার জন্য তিন লাখ টাকা ক্যাশে ছিল। নগদ টাকাসহ নতুন ১৮টি মোবাইল নিয়ে গেছে।
মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া বলেন, সবগুলো মোবাইল স্মার্টফোন ছিল। সর্বনিম্ন ১৫ হাজার থেকে লাখ টাকা দামের মোবাইলও ছিল। সব মিলিয়ে তিনটি দোকান থেকে প্রায় অর্ধকোটির ক্ষতি হয়েছে।
 ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com