1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী হবিগঞ্জে আগুনে পুড়লো ৭ ব্যবসা প্রতিষ্ঠান জগন্নাথপুরে এবার কমেছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে:তথ্যপ্রযুক্তিমন্ত্রী শতবর্ষের স্মৃতিকথা বিএন উচ্চ বিদ্যালয়- আতাউর রহমান জগন্নাথপুরে লোডশেডিংয়ে দুর্ভোগে এসএসসির পরীক্ষার্থীরা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জগন্নাথপুরে নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের তিনদিন পর সিরাজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি)  বিকেল তিনটার দিকে উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বৃদ্ধ সিরাজ মিয়া গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পারতে গিয়ে নিখোঁজ হন।
পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুজি করতে দিয়ে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের পরনের জামা দেখতে পেয়ে ধারনা হয় নদীর পানিতে পড়ে ডুবে গেছেন। 
পরে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরী দল এনে উদ্ধারের চেষ্টা চালান। নিখোঁজের তিনদিন পর সোমবার বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশ অবহিত করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) নুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনদিন পূর্বে গাছ থেকে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন। গতকাল লাশ ভেসে উঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com