1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কথার আঘাত এক অদৃশ্য জুলুম; যার পরিণতি ভয়াবহ চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা

জগন্নাথপুরে পান-সিগারেট নেই বলায় স্কুল শিক্ষার্থীকে মারধর, কাঁচির আঘাতে জখম ১

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
পান-পান-সিগারেট নেই বলায় দোকানদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাঁচির আঘাতে এক জখমীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারে (হাসপাতাল পয়েন্ট) এ ঘটনা ঘটে। আহত যুবক মিরপুর ইউনিয়নের পইলবাক গ্রামের আব্দুল আলীর ছেলে গিয়াস উদ্দিন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাসপাতাল পয়েন্টের শামছুল ইসলামের পানদোকানে এসে এক যুবক পান ও সিগারেট চাইলে ওই দোকানদারের স্কুল পড়ুয়া ছেলে শামিম আহমদ পান-পান-সিগারেট নেই বলাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৪-৫ জন মিলে ওই স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে মারধর করনে। পরে ওই স্কুল শিক্ষার্থী কাঁচি দিয়ে আঘাত করলে গিয়াস উদ্দিন (২৯) নামের এক যুবক গুরুতর আহত হন।

আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পান দোকানদার শামসুল ইসলাম বলেন, পান-সিগারেট নেই বলায় প্রথমে তারা আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে ৪-৫ মিলে তাকে বেধড়ক মারধরও করেন।

শান্তিনগর বাজার তদারক কমিটির সেক্রেটারি বিলাল আহমদ বলেন, শুনেছি পান-সিগারেট নাই বলায় ওই দোকানির ছেলেকে কয়েকজন মিলে মারধর করেন। এতে একজন কাঁচির আঘাতে জখমি হয়েছেন। খবর পেয়ে ওই আহতকে দেখতে হাসাপাতালে গিয়েছিলাম কিন্তু তারা সিলেটে চলে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানজীম হোসেন বলেন, আহতদের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com