1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

কথার আঘাত এক অদৃশ্য জুলুম; যার পরিণতি ভয়াবহ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মানুষের শরীরে আঘাত করলে তার ক্ষত দেখা যায়; কিন্তু কথার আঘাত, মিথ্যা অপবাদ, তিরস্কার ও ষড়যন্ত্রের আঘাত অনেক সময় চোখে দেখা যায় না, তবু তা মানুষের হৃদয়, মানসিকতা ও আধ্যাত্মিক জীবনকে তিলে তিলে ক্ষতবিক্ষত করে। ইসলামের দৃষ্টিতে এ ধরনের অত্যাচার অত্যন্ত গুরুতর অপরাধ। কারণ এটি শুধু মানুষের মানসিক শান্তিই নষ্ট করে না, বরং তার ঈমান, আত্মবিশ্বাস ও জীবনশক্তিকেও দুর্বল করে দেয়।

এ জন্যই হয়তো মহান আল্লাহ সামনে-পেছনে তিরস্কারকারীদের অভিশাপ দিয়েছেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, দুর্ভোগ সেই ব্যক্তির জন্য, যে সম্মুখে ও পশ্চাতে মানুষের নিন্দা করে। (সুরা : হুমাযাহ, আয়াত : ১)

এই আয়াতে ‘হুমাযাহ’ ও ‘লুমাযাহ’ দ্বারা সেই সব লোককে বোঝানো হয়েছে, যারা মানুষের সম্মান নষ্ট করে, বিদ্রূপ করে, অপবাদ ছড়ায় এবং অন্যকে মানসিকভাবে ভেঙে দেয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সামাজিকভাবে সর্বত্র অপমান করার চেষ্টা করে। এটা নিছক একটি সামাজিক অপরাধ নয়, মহান আল্লাহর কাছেও বড় গুনাহ হিসেবে বিবেচিত। মহান আল্লাহ বলেন, ‘আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ।
’ (সুরা : আহযাব, আয়াত : ৫৮)
দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও এই জুলুম মানুষকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। মানুষ যখন বারবার অপমান, তিরস্কার, কুদৃষ্টি ও ষড়যন্ত্রের শিকার হয়, তখন তার মধ্যে কয়েকটি মারাত্মক প্রভাব দেখা দেয়, তার আত্মবিশ্বাস ভেঙে যায়, ভয় ও দুশ্চিন্তা বাড়ে, একাকিত্ব ও হতাশা জন্ম নেয়, এমনকি কারো কারো ক্ষেত্রে গুরুতর শারীরিক অসুস্থতাও দেখা দেয়। আর ইসলামে কাউকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, মুসলিম (প্রকৃত) সেই, যার মুখ ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে।

আর (প্রকৃত) মুহাজির সেই, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে পরিত্যাগ করে। (বুখারি, হাদিস : ৬৪৮৪)
হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, মানুষ মুখ দিয়েও একে অপরকে অত্যাচার করে। যেমন—নিন্দা, অপবাদ, কটূক্তি, তিরস্কার, তাচ্ছিল্য— এসবও বড় ধরনের অন্যায় এবং ইসলামবিরোধী কাজ।

অন্যকে হেয় করার বা দাবিয়ে রাখার এই জঘন্য পদ্ধতি কাফিররা অবলম্বন করত। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) সত্য নবী জেনেও ‘জাদুকর’, ‘পাগল’, ‘মিথ্যাবাদী’ বলে অপবাদ দিত।

যাতে মানুষ তাঁর দেখানো হেদায়েতের পথে অগ্রসর হওয়া থেকে বিরত থাকে। তাদের এসব অন্যায় আচরণ, কূটচাল, গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্রে মহানবী (সা.) ব্যথিত হতেন। তাইতো মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাঁকে সান্ত্বনা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আর তোমার রবের ইবাদাত করতে থাকো তোমার সুনিশ্চিত ক্ষণের (অর্থাৎ মৃত্যুর) আগমন পর্যন্ত।’ (সুরা : হিজর, আয়াত : ৯৭-৯৯)

এই আয়াতে মহান আল্লাহ তাঁর বন্ধুকে সান্ত্বনা দিতে গিয়ে কয়েকটি বিষয়ে আশ্বস্ত করেছেন— এক. যে মহান আল্লাহ তার সঙ্গে হওয়া প্রতিটি অন্যায় গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কাফিররা সাময়িক অপ্রতিরোধ্য মনে হলেও তাদের ধ্বংস আসন্ন। দুই. দুষ্ট লোকের আচরণে কষ্ট পেয়ে এতটা ভেঙে পড়া যাবে না যে নিজের ইবাদত ও মৌলিক কাজ ক্ষতিগ্রস্ত হবে, বরং আমৃত্যু নিজের ইবাদত ও মূল দায়িত্বে অটল থাকতে হবে। আল্লাহর প্রশংসা ও ইবাদত করে তাঁর বিশেষ রহমতের ছায়ায় আশ্রয় নিতে হবে। আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন ইনশা আল্লাহ এবং সব হিসাব পুঙ্খানুপুঙ্খ নেবেন।

দুনিয়ার চোখে মজলুমকে দুর্বল মনে হলেও বাস্তবতা ভিন্ন। এ ব্যাপারে সতর্ক করতে গিয়ে মহানবী (সা.) বলেছেন, ‘মজলুমের দোয়া থেকে সাবধান থেকো; কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই।’ (আবু দাউদ, হাদিস ১৫৮৪)। সৌজন্যে কালের কণ্ঠ।

মহান আল্লাহ সবাইকে এ ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকার তাওফিক দান করুন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com