1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে ব্যবসায়ী হত্যা/ খুনীদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যবসায়ী মল্লিক আফজল হোসনকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  ( ২২ আগষ্ট) বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে সর্বস্থরের প্রতিবাদী জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জগন্নাথপুরে পৌরসভার এনায়েত নগর এলাকার সালিশি ব্যক্তিত্ব হাসিম উল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সমাজসেবক মতছির আলী, আব্দুল কাহার, আব্দুল আলী, রফিক উদ্দিন, শাহ মাহফুজ করিম, নিহত আফজলের বাবা মল্লিক আকমল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী মল্লিক আফজল হোসনকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোষ্ট অফিস মার্কেটের সামনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী মল্লিক আফজল হোসেন নিহত হন। আফজল জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের  মল্লিক আকমল হোসেনের ছেলে। সেই সময় পুলিশ কর্মবিরতিতে থাকায় ঘটনার দুদিন পর ৭ আগস্ট ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। পরে ১৬ আগস্ট ওই ব্যবসায়ী আফজলের মা আজিদুল বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করা হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত ওই মামলায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com